মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া :
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১৩ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু 

মো. শামীম খা। ছবি : কালবেলা
মো. শামীম খা। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শামীম খা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ( ১৩ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরের দামানসারায় একটি নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে চুঙ্গাই বুলুহ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সংসারের হাল ধরতে যশোর জেলার ঝিকরগাছা থানার মধুখালী গ্রামের ফজলু খার ছেলে মো. শামীম খা ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। শুরুর ধাক্কা কাটিয়ে বর্তমানে বেশ ভালোই চলছিল, সংসারেও ফিরেছিল সচ্ছলতা।

মালয়েশিয়ায় থাকা শামীমের ফুফাতো ভাই মনির হোসেন জানান, চলতি বছরেই দেশে এসে বিয়ে করার কথা ছিল শামীমের। দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া শামীম দেশে আসবে ঠিকই তবে কফিনে করে।

একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যান শামীমের বাবা-মা। তাদের গগনবিদারী আহাজারিতে এলাকায় পরিবেশ যেন ভারী হয়ে গেছে। শোকে নিস্তব্ধ পুরো এলাকা।

হাসপাতালের হিমাগারে রাখা শামীমের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X