কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় পানিতে ডুবে মারা গেলেন বাংলাদেশি বংশোদ্ভুত শহিদুল

শহিদুল হক। ছবি : সংগৃহীত
শহিদুল হক। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জর্জেস রিভারের ক্যান্টলিন বেসিন এলাকায় পানিতে ডুবে মারা গেলেন বাংলাদেশি বংশোদ্ভুত শহিদুল হক (২৬)। তিনি সিডনি শহরের প্যারামেটা এলাকায় বাস করতেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ল্যাকেম্বাতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রোববার বিকেলে শহিদুল হক তার ছোট বোনের সঙ্গে কিথ লংহার্স্ট রিজার্ভের কেন্টলিন বেসিনে একটি রিমোট-কন্ট্রোল নৌকা চালাচ্ছিলেন। দক্ষিণ-পশ্চিম সিডনির দুর্গম ওই এলাকায় যেতে প্রায় ৪৫ মিনিট হাইকিং করতে হয়। বিকেল ৪টার দিকে নৌকাটি পাথরে আটকে গেলে সেটি উদ্ধার করতে শহিদুল পানিতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় পানি থেকে আর উঠে আসতে পারেননি শহিদুল।

কিথ লংহার্স্ট রিজার্ভের কেন্টলিন বেসিনে শহিদুলের খোঁজে হেলিকপ্টারসহ অনুসন্ধান শুরু করা হয়। ডুবুরিরা প্রায় চার ঘণ্টা পর তার মৃতদেহ খুঁজে পায়। পুলিশের পরিদর্শক পল ক্রেমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পল ক্রেমার জানান, যদি আপনি একজন দক্ষ সাঁতারু না হয়ে থাকেন বা একেবারেই সাঁতার না জানেন, তাহলে এ ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তথ্যসূত্র : ডেইলি স্টার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X