আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুয়েতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি : কালবেলা
কুয়েতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি : কালবেলা

কুয়েতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ৫২'র ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত।

শ্রদ্ধা নিবেদন শেষে দূতাবাসের মাল্টিপারপাস হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বাংলাদেশ থেকে প্রেরিত বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। তিনি বলেন, ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। এরপর থেকে পৃথিবীর সব দেশ এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে।

তিনি বলেন, আমরা গর্বিত জাতি। রক্তের বিনিময়ে মাতৃভাষা ফিরে পেয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করেছি, আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তাই বিদেশে নিজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। সবশেষে ভাষাশহীদসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X