মতিউর রহমান মুন্না, গ্রিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। ছবি : কালবেলা
গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। ছবি : কালবেলা

গ্রিসে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করেছে।

দিনের শুরুতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দূতাবাস প্রাঙ্গনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বিশেষ আলোচনা করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক পাঠানো বাণী পড়ে শোনানো হয়। পরে একটি প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও ভাষা আন্দোলন’ প্রদর্শন করা হয়।

দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম -এর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বক্তারা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একযোগে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

রাষ্ট্রদূত আসুদ আহমদ তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের অমূল্য ভূমিকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, কয়েকজন প্রবাসী বাংলাদেশীর প্রাথমিক উদ্যোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত আগ্রহ, ঐকান্তিক চেষ্টা ও পৃষ্ঠপোষকতার ফলে অমর একুশে আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ সময়ে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে তিনি ভাষা আন্দোলনের চেতনা প্রবাসে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনাপর্বে গ্রিসে বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত আয়োজিত প্রবাসী বাংলাদেশি শিশুকিশোরদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X