রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের স্মারকলিপি। ছবি : কালবেলা
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের স্মারকলিপি। ছবি : কালবেলা

নোয়াখালীকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের দাবিতে এবার ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখার আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী ও প্রথম সচিব (দূতালয় প্রধান) মারজুক ইসলাম। প্রথম সচিব আসিফ আনাম বলেন, ‘এই দাবির যৌক্তিকতা রয়েছে। আমরা এটি যথাযথভাবে সরকারের উচ্চমহলে প্রেরণের ব্যবস্থা করব।’

সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান হীরা বলেন, ‘প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠায় না, দেশের কাঠামোগত উন্নয়নের দাবিতেও সক্রিয়, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আমাদের গণদাবি।’

প্রবাসীরা বলেন, নোয়াখালী অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোয়াখালী বিভাগ শুধু আঞ্চলিক স্বার্থ নয়, এটি দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই বাস্তবায়ন করা উচিত।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল হক টিপু, প্রচার সম্পাদক লিটন চৌধুরী, বৃহত্তর নোয়াখালী নারী সংঘের সভাপতি শাহিন আক্তার রীনা, সহসভাপতি নাহিদ হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুনাহার এলি, ব্যবসায়ী নুরুল আমিন, সামাজিক ব্যক্তিত্ব মো. ইউসুফসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

ইতালির নোয়াখালী প্রবাসীরা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগে শিগগিরই নোয়াখালী দেশের নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পাবে। তাদের দাবি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে নোয়াখালীকে বিভাগ ঘোষণা সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X