কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির ভিসা পদ্ধতিতে নতুন নিয়ম চালু

স্থাপনার পাশে ইতালির পতাকা। ছবি : সংগৃহীত
স্থাপনার পাশে ইতালির পতাকা। ছবি : সংগৃহীত

ইতালির ভিসা সেবায় নতুন নিয়ম চালু করেছে ইতালি। রোববার (৩১ মার্চ) থেকে ভিসার আবেদনে এ নিয়ম চালু করা হয়। গত শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, রোববার থেকে বিনামূল্যে ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমন্টে বুক করা যাচ্ছে। নতুন এ পদ্ধতিতে অনলাইনে বুকিং করা যাবে।

ইতালির ভিসা আবেদনে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, রোববার থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এজন্য তাদের বিবরণসহ [email protected] ঠিকানায় শুধু ই-মেইল পাঠাতে হবে।

আবেদনের জন্য ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে তা হলো

একজন আবেদনকারী শুধু একটি ই-মেইল পাঠাতে পারবেন।

একটি ই-মেইল এবং মোবাইল নম্বর শুধু একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য। একই মেইল থেকে একাধিক আবেদন করা হয়ে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।

অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং ই-মেইলের ক্রম অনুসারে স্লট বরাদ্দ দেওয়া হবে।

এক মাসের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ যাদের শেষ হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এক্ষেত্রে, আবেদনকারীদের বিষয়টি স্পষ্টীকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ভূল তথ্যের কারণে যাচাইবাছাই ব্যর্থ এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে। এছাড়া জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে অবহিত করা হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ অর্থ চাইলে তাতে কান দেওয়া যাবে না। সন্দেহজনক কিছু দেখলে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালি দূতাবাসকে জানাতে বলা হয়েছে।

এর আগে ভিসা জটিলতা এড়াতে দূতাবাস ভিএফএস গ্লোবালকে এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নেয়।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর গত ২৬ মার্চ রাতে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X