কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তাজিয়া মিছিলের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

বুধবার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে  নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার। ছবি : সংগৃহীত
বুধবার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার। ছবি : সংগৃহীত

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ নির্দেশনার বিষয়ে জানানো হয়।

এ বিষয়ে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তাজিয়া মিছিলে যেন উচ্চস্বরে ঢাক-ঢোল বাজানো না হয়, গায়ে চাদর জড়িয়ে কোনো লোক যেন চলাফেরা না করে এবং মর্সিয়ায় নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত বা জখম করা থেকে যেন সবাই বিরত থাকেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে আয়োজকদের।

তিনি বলেন, ১০ মহররম উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সর্বদা সচেষ্ট থাকব এবং ২৭, ২৮ ও ২৯ জুলাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালিত হবে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে অনুমতি মেলেনি, শান্তি সমাবেশ ঢাবিতে

খন্দকার গোলাম ফারুক বলেন, ইমামবাড়া এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া সবকিছু নজরদারিতে রাখতে মিছিলের সামনে-পিছনে সাদা পোশাকে পুলিশ থাকবে। পুরো এলাকা ডগ স্কোয়াড এবং মেশিনের মাধ্যমে সুইপিং করবে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, আয়োজকদের সঙ্গে মিটিং করে কিছু পরামর্শ আদান-প্রদান করা হয়েছে। তিনি আশা করছেন, সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আশুরার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

কারবালার ঘটনা স্মরণে আশুরার দিন পুরান ঢাকার হোসেনি দালান থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে তাজিয়া মিছিল করে শিয়া মুসলমানরা।

২০১৫ সালে তাজিয়া মিছিলে জঙ্গিদের বোমা হামলার পর থেকে প্রতি বছর এ অনুষ্ঠানের নিরাপত্তা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X