কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে অনুমতি মেলেনি, শান্তি সমাবেশ ঢাবিতে

বায়তুল মোকাররমে অনুমতি মেলেনি, শান্তি সমাবেশ ঢাবিতে

আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কালবেলাকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুমতি না দেওয়ায় আমরা সোহরাওয়ার্দী উদ্যান ও জিমনেশিয়াম মাঠে সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দেওয়ায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করব। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’

বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে শান্তি সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে না করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

একই দিন রাজধানীতে বিএনপির সমাবেশ থাকায় ঢাকা নিজেদের দখলে রাখতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলো।

জানা গেছে, অন্তত পাঁচ লাখ লোকের সমাগম ঘটাতে ঢাকা ও এর আশেপাশের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন, সংসদ সদস্যদের সঙ্গেও দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কালবেলাকে বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ব্যাপক লোকসমাগম হবে। যুবলীগের পক্ষ থেকে তিন থেকে চার লাখ নেতাকর্মী আসবে শান্তি সমাবেশে।

আরও পড়ুন : সোহরাওয়ার্দী বা নয়াপল্টন পাচ্ছে না বিএনপি

জানা গেছে, এ সমাবেশ কেন্দ্র করে যুবলীগ তিন লাখ লোকের সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলে আরও তিন লাখ নেতাকর্মী সমাগমের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু বলেন, শান্তি সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন। শুধু আমাদের দলের পক্ষ থেকেই অন্তত দেড় লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন সমাবেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X