কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দেওবন্দের প্রধান শিক্ষক আরশাদ মাদানি ৫ দিনের সফরে বাংলাদেশে

আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। ছবি : সংগৃহীত
আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, আমিরুল হিন্দ আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে আসেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়ায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে আগমন করেন। সেখানে দুপুরের খাবার, বিশ্রাম, বাদ আসর বাইয়াত ও খতমে বুখারি জলসায় তার বয়ান করার কথা।

বৃহস্পতিবার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারি জলসায় বয়ান করবেন সফররত আরশাদ মাদানী। জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারি মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুঁইগড় উদ্দেশ্যে রওনা দেবেন। ভুঁইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশে রওনা। সেখানে খতমে বুখারি মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাতযাপন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পরীবাগে মরহুম হাজি আব্দুল মান্নানের বাসায় নাশতা করবেন তিনি। এরপর জামিয়া মাদানিয়া কোলাপাড়া শ্রীনগর মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। জুমার আগে খতমে বুখারি মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ যাবেন তিনি। পথে ধানমন্ডি হাফেজ কমরের বাসায় তাজিয়াতের জন্য আগমন। সন্ধ্যা ৮টায় আরজাবাদে খতমে বুখারি মাহফিলে বয়ান, দারুল উলুম দেওবন্দ বইয়ের মোড়ক উন্মোচন করবেন তিনি।

শনিবারও বিভিন্ন কর্মসূচি পালনের পর রোববার এয়ার ইন্ডিয়ায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X