বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোরবানি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা হয়। ইসলামী শরিয়তে কোরবানির অর্থ হলো- আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে কোনো প্রিয় বস্তু তার দরবারে উৎসর্গ করা। কোরবানি কেবল পশু জবাই নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যে ভালোবাসা, আত্মত্যাগ ও আনুগত্যের এক মহান নিদর্শন।

এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কসাই বা সাহায্যকারীকে পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস দেওয়া কি শরিয়তসম্মত?

ইসলামি ফিকহ কী বলে?

ফতোয়ার কিতাব ‘কিফায়াতুল মুফতি’–তে (৮/২৬৫) স্পষ্টভাবে বলা হয়েছে, কোরবানির পশু জবাইয়ের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া বৈধ, তবে কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না।

অর্থাৎ, কসাইকে তার শ্রমের পারিশ্রমিক দিতে হবে নগদ অর্থ বা অন্য কোনো বস্তু দিয়ে, কোরবানির মাংস, চামড়া, হাড় কিংবা কোনো অংশ দিয়ে নয়।

কোরবানির গোশত, চর্বি, হাড় ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে সেই অর্থ নিজের ব্যবহারে আনা যাবে না; বরং তা সদকা করে দিতে হবে। (বাদায়েউস সানায়ে: ৫/৮১)

পশুর চামড়া কোরবানিদাতা চাইলে নিজে ব্যবহার করতে পারেন। তবে কেউ যদি তা বিক্রি করেন, তাহলে বিক্রির সম্পূর্ণ অর্থ সদকা করতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০১)

পশুর দেহ থেকে চামড়া পৃথক করার আগে তা বিক্রি করাও নাজায়েজ। (দুররে মুখতার: ৬/৩২৯)

কোরবানির হাড় বিক্রি নিয়ে ভুল ধারণা

প্রতিবছর কোরবানির সময় দেখা যায়, কিছু মহাজন কোরবানির হাড় কিনে থাকেন এবং টোকাইরা বিভিন্ন বাসা থেকে হাড় সংগ্রহ করে সেগুলো বিক্রি করে দেন। সাধারণভাবে এই কেনাবেচা বৈধ হলেও, কোরবানিদাতা ব্যক্তি নিজ কোরবানির হাড় বিক্রি করতে পারেন না। যদি তা করেন, মূল্য সদকা করে দিতে হবে। এমনকি, যদি মহাজনেরা জেনে-বুঝে এসব হাড় টোকাইদের কাছ থেকে কিনে থাকেন, তাহলে সেটিও বৈধ হবে না। (বাদায়েউস সানায়ে: ৪/২২৫; কাজি খান: ৩/৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০১)

কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ইবাদত। তাই এর প্রতিটি দিকেই ইসলামী নির্দেশনা অনুসরণ করা জরুরি। কসাই বা কাজের লোকের হক আদায় করতে হবে অবশ্যই, তবে তা কোরবানির অংশ দিয়ে নয়- বরং যথাযথ পারিশ্রমিকের মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X