সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:৪৪ এএম
অনলাইন সংস্করণ

পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির জন্য দোয়া

প্রতীকী ছবি কালবেলা গ্রাফিক্স।
প্রতীকী ছবি কালবেলা গ্রাফিক্স।

বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অনলাইন সেক্টরগুলোর একটি হলো পর্নোগ্রাফি। শুধু ২০২২ সালেই মার্কিন প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটগুলো প্রায় ১.১ বিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি। এ বিশাল পরিমাণ টাকা ব্যয় হয় নিষিদ্ধ আনন্দ বা হারাম কামনার পেছনে।

এই পর্নোগ্রাফির অন্যতম শিকার হলো মুসলিম তরুণ সমাজ। হাতের মুঠোয় ইন্টারনেট, নিঃসঙ্গতা, ভুল কল্পনা ও যৌন শিক্ষার অভাব- সব মিলিয়ে তরুণরা পর্নোগ্রাফির দিকে ধাবিত হচ্ছে। এর ভয়াবহ ফল হচ্ছে হস্তমৈথুনে আসক্তি- যা ইসলামে হারাম এবং লানতযোগ্য কাজ।

ইসলামি পরিভাষায় হস্তমৈথুন হলো কবিরা গুনাহ। কেউ যদি এতে লিপ্ত থাকে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে।

হাদিসে এসেছে- ‘যারা হস্তমৈথুন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে দয়া ও দৃষ্টিও দেবেন না। তাদের আঙুল গর্ভবতী হবে এবং তারা লাঞ্ছিত অবস্থায় উপস্থিত হবে।’

এ ছাড়া চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, অতিরিক্ত হস্তমৈথুন করলে পুরুষের বীর্য পাতলা হয়ে যায়, লিঙ্গ বাঁকা বা ছোট হয়ে যেতে পারে এবং দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগে। অতিরিক্তভাবে যৌবন হ্রাস, মনঃসংযোগে সমস্যা, আত্মগ্লানি, অবসাদ ও সম্পর্কহীনতা তৈরি হয়।

এ ভয়াবহ আসক্তি থেকে মুক্ত থাকতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে :

খুব কঠোরভাবে প্রতিজ্ঞা করতে হবে- আজ থেকে আর কখনো হস্তমৈথুন করব না।

লজ্জাস্থানের দিকে ইচ্ছাকৃত তাকানো থেকেও বিরত থাকতে হবে।

অশ্লীল ছবি, ভিডিও, ওয়েবসাইট সম্পূর্ণভাবে বর্জন করতে হবে।

নারীদের দিকে কু-দৃষ্টিতে না তাকানো, বরং দৃষ্টি নত রাখা।

বিয়ের আগে হস্তমৈথুনের ভয়াবহ ফলাফল স্মরণ রাখা- বিয়ের পর যৌন অক্ষমতা হতে পারে।

শরীরচর্চা, কোরআন তিলাওয়াত, নতুন দক্ষতা অর্জন ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রাখতে হবে।

সবার আগে তওবা করতে হবে। এরপর মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন তিনি এই গুনাহ থেকে আমাদের রক্ষা করেন। নিচে এমনই একটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো:

আরবি দোয়া: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শাররি ক্বালবি, ওয়া মিন শাররি মানিয়্যি।

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই— আমার কান দিয়ে মন্দ শোনা থেকে, চোখ দিয়ে অশ্লীল দেখা থেকে, জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে, অন্তরের খারাপ চিন্তা থেকে, এবং দেহের কামনা-বাসনার খারাপ দিক থেকে।’ (সূত্র: আবু দাউদ, তিরমিজি, নাসাঈ)

যৌনতা মানুষের স্বাভাবিক চাহিদা, কিন্তু এর সঠিক পথে পরিচালনাই ইসলামের শিক্ষা। হস্তমৈথুন ও পর্নোগ্রাফি হারাম, অপবিত্র এবং ক্ষতিকর। কেউ যদি পর্নোগ্রাফির মতো আসক্তি থেকে মুক্তি পেতে চায়, তাকে আল্লাহর সাহায্য চাইতে হবে, এবং নিজের চিন্তা ও আচরণে পরিবর্তন আনতে হবে।

দোয়া, প্রতিজ্ঞা ও ইতিবাচক জীবনযাপন- এই তিনে গঠিত হতে পারে আপনার মুক্তির পথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১০

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১১

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১২

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৩

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৪

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৫

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৬

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৭

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৮

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৯

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

২০
X