কামাল পারভেজ অভি। সৌদি আরব
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

জমজমের পানি নিয়ে নতুন নির্দেশনা সৌদির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে মুসল্লিদের জন্য দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনায় জমজমের পানি পান করার ক্ষেত্রে চারটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, জমজমের পানি পান করার সময় একে অন্যের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো, ধাক্কাধাক্কি এড়িয়ে অন্যকে সহযোগিতা করা এবং পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে।

আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। যাতে করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়।

জমজমের জীবাণুমুক্ত পানি মূলত মুসলিমদের দুই পবিত্র স্থান-মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুম চলাকালে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসলিমদের কাছে জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দেশ থেকে যারা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান তারা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান। এই পানি সাধারণত তারা আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপহার দিয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন জমজমের পানির বিশেষ গুণ রয়েছে।

এই পানি পান করলে অনেক সময় বড় ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমেই ওমরাহ ও হজযাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন। সম্প্রতি বাংলাদেশিদের জন্যও নুসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X