ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা কি জায়েজ আছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে এর সুস্পষ্ট দিকনির্দেশনা। ব্যক্তিগত পরিসর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল, সর্বক্ষেত্রেই আমাদের জন্য পথ বাতলে দিয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এমনকি বাদ যায়নি অন্যের ঘরে প্রবেশের আদবও। কারণ, ইসলাম ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার প্রতি অত্যন্ত যত্নবান।

আজকের সমাজে আমরা প্রায়ই দেখি, অনেকেই হঠাৎ করে অন্যের ঘরে প্রবেশ করে থাকেন বা দরজায় কড়া না নাড়েই সরাসরি ভেতরে ঢুকে পড়েন। এটি শুধু অসৌজন্য আচরণই নয়; বরং ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণরূপে নাজায়েজ।

পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা, তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারও ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদের সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদের বলা হয়, ফিরে যাও, তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্রতা। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।’(সুরা নুর : ২৭-২৮)

যেভাবে কারও ঘরে প্রবেশ করবেন রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কারও ঘরে প্রবেশের আগে তিনবার অনুমতি নেওয়া চাই। যদি তোমাকে অনুমতি দেয় তাহলে ভেতরে প্রবেশ করবে, নয়তো ফিরে যাবে।’ (বোখারি : ৬২৪৫, মুসলিম : ৫৭৫৩ ও ৫৭৫৯)

অন্যের ঘরে বা কক্ষে প্রবেশের সময় দৃষ্টি অবনত রাখতে হবে। নবীজি (সা.) বলেছেন, ‘দৃষ্টির কারণেই অনুমতির বিধান রাখা হয়েছে। অর্থাৎ, দৃষ্টির গোনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।’ (বোখারি : ৬২৪১, মুসলিম : ৫৭৬৪)

অনেকে অন্যের ঘরে প্রবেশের সময় উঁকি দেন। এটি খুবই অন্যায় কাজ। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ঘরে তাদের অনুমতি না নিয়ে উঁকি মেরে দেখে, সে ব্যক্তির চোখে ঢিল ছুড়ে কানা করে দেওয়া তাদের জন্য বৈধ হয়ে যায়।’ (বোখারি : ৬৯০২, মুসলিম : ৫৭৬৮)

আবার অনেকে অন্যের ঘরে গিয়ে কান পেতে রাখেন। গোপনে তাদের কথা শুনতে চেষ্টা করেন। ইসলামে এ ধরনের কাজকে আজাবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে, সে ব্যক্তির উভয় কানে কিয়ামতের দিন গলিত সিসা ঢালা হবে...।’ (বোখারি : ৭০৪২)

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X