ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের দেহের সুস্থতার সঙ্গে খাদ্য ও পুষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্য আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে। পুষ্টিবিজ্ঞানে বলা হয়ে থাকে, আমরা যা খাই, আমরা তাই হয়ে উঠি।

পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে এ বিষয়েও ইসলামে রয়েছে সুনির্দিষ্ট কিছু সুন্নত, আদব ও বিধি-বিধান। অর্থাৎ, ইসলামে খাদ্যগ্রহণকেও ইবাদতের অংশ হিসেবে গণ্য করা হয়েছে। তবে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, ‘খাবার গ্রহণকালে কথা বলা যাবে না। এটা হাদিসে নিষেধ।’ তাই অনেকেই জানতে চান, ‘খাদ্যগ্রহণকালে কথা বলা আসলেই কি হাদিসে নিষেধ? এমনটি করলে কি গোনাহ হয়?’

চলুন, শরিয়তের দৃষ্টিভঙ্গি জেনে নিই—

প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ জানান, খাওয়ার সময় কথাবার্তা বলা নিষিদ্ধ নয়। ভাত খাওয়া আর নামাজ পড়া সমান—এ অর্থে হাদিসের নামে আমাদের সমাজে যা প্রচলিত আছে, তা বানোয়াট। মানুষের মনগড়া কথাবার্তা। বরং বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর রাসুল (সা.) ও তার সাহাবিরা খাওয়ার সময় কথাবার্তা বলতেন।

আহমাদুল্লাহ বলেন, বোখারি ও মুসলিমে বর্ণনা করা হয়েছে, একবার নবীজি (সা.) খাবার খাচ্ছিলেন। এমন সময় তিনি (সা.) বলেন, ‘কেয়ামতের দিন আমি মানুষদের সর্দার হিসেবে আবির্ভূত হবো।’ এই হাদিস থেকে বোঝা যায় যে, নবীজি (সা.) খাবার খেতে বসে কথা বলেছেন। তাই খাওয়ার সময় কথাবার্তা বলা যেতে পারে, গোনাহ হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অতিরিক্ত কথা বললে যদি কারও ক্ষতি হয়, তবে বিরত থাকা উচিত।

খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?

আহমাদুল্লাহ বলেন, সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। যে ব্যক্তি সালাম দেন, তাকে ন্যূনতম ১০টি নেকি দান করা হয়। কিন্তু যারা মনে করেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না—তাদের এই ধারণা ভুল।

তিনি বলেন, আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাদ্যগ্রহণকালে সালাম দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X