কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির সর্বশেষ আহ্বানের ওপর ভোটাভুটি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার ভেটো সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সদস্য এই প্রস্তাবকে সমর্থন করছে। গাজায় দীর্ঘ ইসরায়েলি আগ্রাসন ও দুর্ভিক্ষের ঘোষণার পর ১০টি অস্থায়ী সদস্য আগস্টে আলোচনায় বসে।

খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং সহায়তা প্রবেশাধিকার উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি জুন মাসেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানাতে ভেটো ব্যবহার করে। এক ইউরোপীয় কূটনীতিক এএফপিকে বলেন, এবার লক্ষ্য হলো মার্কিন ভেটোর সামনে নতি স্বীকার না করা।

মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘ-নির্ধারিত একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলকে ‘গণহত্যার’ অভিযোগে অভিযুক্ত করে। বিষয়টি আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ শীর্ষ সম্মেলনের আলোচনায় আসবে।

গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক হামলায় সর্বশেষ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। শহরের বাসিন্দারা জানিয়েছেন, ভোর থেকে টানা বোমাবর্ষণ চলছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনী একযোগে অভিযানে যোগ দেওয়ায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে।

ইসরায়েলের স্থল অভিযান ও বিমান হামলায় শুধু গাজা সিটিই নয়, গোটা গাজা উপত্যকায় ভোর থেকে বহু মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও আক্রমণ অব্যাহত রয়েছে।

ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৬২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X