স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

দুনিথ ভেল্লালাগে। ছবি : সংগৃহীত
দুনিথ ভেল্লালাগে। ছবি : সংগৃহীত

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা করেছেন।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কা-আফগানিস্তান গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন। টেলিভিশনে খেলা দেখছিলেন সুরঙ্গা। শেষ ওভারে দুনিথকে টানা পাঁচটি ছক্কা হাঁকান আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রিয় ছেলের এমন আঘাত সহ্য করতে না পেরে তীব্র বুকে ব্যথা অনুভব করেন সুরঙ্গা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি তাকে। এমনটাই জানিয়েছে লঙ্কাসারা.কম

এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়েছে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী দুনিথকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকালমৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ।

সুরঙ্গা ভেল্লালাগেও ছিলেন প্রতিভাবান ক্রিকেটার। ১৯৮০-এর দশকে প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য।

শ্রীলঙ্কা দলের জয়ের আনন্দের মাঝেও এই অকালমৃত্যু ক্রিকেটপ্রেমীদের চোখে এনে দিয়েছে অশ্রু। এখন প্রশ্ন একটাই—এমন গভীর ব্যক্তিগত শোকের মাঝেও কীভাবে সামলে দাঁড়াবেন তরুণ দুনিথ ভেল্লালাগে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X