ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আল্লাহ সর্বশক্তিমান৷ তাঁর দয়া অফুরন্ত। তাঁর রহমত অগণিত। রাব্বুল আলামিনের দয়ার সাগরে দুনিয়ার সব মানুষ, সব মহাশক্তি ডুব দিলেও বরকতে পরিপূর্ণ মণিমুক্তা পাবে, কিন্তু কূল পাবে না। কারণ, তাঁর দয়ার সাগরের গভীরতার কোনো সীমা নেই। সৃষ্টির প্রতি তাঁর মায়ার কোনো পরিমাপ নেই।

দুনিয়ার সব মালিকের কাছে তার শ্রমিকরা একটু বেশি মজুরি চাইলে, সুবিধা চাইলে তারা নাখোশ হন। কেউ কেউ ক্ষিপ্ত হন। অনেকে আবার অবিচারও করেন। কিন্তু দু’জাহানের মালিকের প্যাটার্ন ভিন্ন। তাঁর শ্রেষ্ঠত্বের পাল্লা অতুলনীয়। তাঁর কাছে তাঁর গোলামরা যত বেশি চায়, তিনি তত বেশি দেন। খুশি হন। আল্লাহ ইরশাদ করেন, বান্দা তুই যত বেশি চাইবি, আমি তত বেশি খুশি হই। রহমতের দ্বার খুলে দিই। আমি পরম করুণাময়।

কোরআনের ভাষায়, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা আমার ইবাদতে অহংকার করে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।’ (সুরা মু’মিন, আয়াত : ৬০)।

আল্লাহর কাছে চাইতে হয় দোয়ার মাধ্যমে। নতচিত্তে। অবনত মস্তকে। রব্বেকা’বা ইরশাদ করেন, ‘আমি দোয়া কবুল করি, যখন সে আমার কাছে দোয়া করে। (সুরা বাকারা, আয়াত : ১৮৬)। হাদিসে নবীজি (সা.) বলেছেন, দোয়া সব ইবাদতের মূল।

দোয়ার সময় অধিকাংশ মানুষ যে ভুল করে থাকেন

দোয়া কবুলের নির্ধারিত কোনো মুহূর্ত নেই। সকাল থেকে সন্ধ্যা, ইশা থেকে ফজর—বান্দা যখনই আল্লাহর দরবারে হাত পাতে, তিনি সাড়া দেন।

দোয়ার ক্ষেত্রে অনেকেই নির্দিষ্টভাবে কোনোকিছুর নাম উল্লেখ করে আল্লাহর কাছে চাইতে থাকেন। কেউ কেউ বলে থাকেন, আল্লাহ আমাকে এই চাকরিটা দেন, আমাকে এই মেয়েটির সঙ্গে বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যলয়ে চান্স পাইয়ে দেন।

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, দোয়া করার সময় আল্লাহর কাছে আপনার চাওয়াকে একদম ফিক্সড করে ফেলবেন না। নবীজি (সা.) সাহাবাদের দোয়া শিখিয়েছেন এভাবে যে, ‘আল্লাহ আমি আপনার কাছে উভয় জগতের শান্তি চাই।’ কোরআনেও আল্লাহ তাওয়ালা এই শিক্ষা দিয়েছেন।

কাজেই শান্তি কত টাকায় হবে, কীভাবে হবে, কোন পন্থায় হবে, কোন মেয়ের মাধ্যমে হবে, সেটা আল্লাহ জানেন। কিন্তু আপনি যদি ফিক্সড করে কোনোকিছু চান, আপনার সেই চাওয়া ভুল হতে পারে।

বিষয়টি বুঝাতে গিয়ে একটি গল্পের কথা জানিয়ে তিনি বলেন, এক যুবক চেয়েছিল যে, ‘আল্লাহ আমাকে এমন একটা জীবন দাও যেখানে আমার দুই হাত ভর্তি শুধু টাকা আর টাকা থাকবে এবং দুই পাশে শুধু নারী আর নারী থাকবে।

তো আল্লাহতায়ালা তাকে কোনো একটা মহিলা কলেজের নারী স্টাফদের বাসের হেলপার বানিয়ে দিলেন। এ জন্য তার হাতে টাকা আর টাকা, পাশে মহিলাও। তবে টাকাগুলো অন্যদের, নারীরাও অন্যদের। কষ্ট ছাড়া তার কিছুই নেই। এটা তার ভুল চাওয়ার ফলাফল। কাজেই দোয়া করতে হবে কল্যাণের। কোনো কিছু ফিক্সড করে দোয়া করা যাবে না। এটা আদবের খেলাফ।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X