ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলে সম্বোধন করলে কী হয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বামী-স্ত্রী জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না সবকিছুই একসঙ্গে ভাগ করেন। জীবনের অনেক চড়াই-উতড়াইয়ের সাক্ষী হন তারা। দীর্ঘ সময়ের সম্পর্কের টানে একে-অপরকে নানা আদুরে নামে ডাকেনও অনেকে দম্পতি। তবে দেখা যায়, কেউ কেউ ভালোবেসে স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি এমন সম্বোধন অনুমোদন করে?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে জানান, ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদিস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে।

হজরত আবু তামীমাহ আল-হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘হে আমার বোন’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন। (আবু দাউদ)

ইয়াহইয়া শহিদ বলেন, এ হাদিসকে সামনে রেখে ইমামগণ ফাতাওয়া দিয়েছেন, স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত। (ফাতহুল কাদির : ৪/৯১, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫০৭, রদ্দুল মুহতার : ৩/৪৭০)

সুতরাং স্বামী স্ত্রীকে বোন বা স্ত্রী স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে। তবে কেউ এমনটা করে ফেললে এ কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X