কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবি গাউছিয়া কমিটির সেমিনার

ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে ‘পরমতসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী (সা.)-এর নির্দেশনা’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে ‘পরমতসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী (সা.)-এর নির্দেশনা’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘পরমতসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী (সা.)-এর নির্দেশনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল প্রভোস্ট ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান। সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাশেদুল বারীর সঞ্চালনায় অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি আবদুল মালেক বুলবুল।

সেমিনারে বক্তারা বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামের উদার নীতি আদর্শের ধারক-বাহক সুফি দর্শনে বিশ্বাসী এবং করোনাকালে মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন। করোনাকালীন বিভীষিকাময় অবস্থায় ফ্রি অক্সিজেন সেবা, আইসোলেশন সেন্টার, করোনা পরীক্ষা, অ্যাম্বুলেন্স সেবাসহ নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আস্থাস্থলে পরিণত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনাকাল থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সারা দেশে ১৪,৪৪৩ জনকে দাফন কাফন ও ৯৬ জনকে সৎকার সহায়তা প্রদান করেছে গাউসিয়া কমিটি। শেষ বিদায়ের সাথী হওয়ার মাধ্যমে মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় নবীজীর নির্দেশনা যথাযথভাবে পালন করে আসছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের খতিব ড. মোহাম্মদ এমদাদ উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.এস.এম. মাছুম বাকি বিল্লাহ, কথাসাহিত্যিক আনওয়ার এম হুসাইন এফসিএ, বাংলাদেশ ফাইন্যান্স ডেভেলপমেন্ট কাউন্সিলের কনভেনার মাহমুদ মুস্তফা জিলানী।

আরও বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সিএ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, বইসই’র প্রধান ইমরান হুসাইন তুষার, সাহাব উদ্দিন মীর প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X