কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

রমজানের এক দিন আগে রোজা রাখার বিধান কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রমজান শুরু হওয়ার আগে অর্থাৎ দুই বা একদিন আগে থেকে কেউ কেউ রোজা রাখেন। রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে এই রোজা রাখার বিধান কি? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান শুরু হওয়ার আগে থেকে রোজা রাখা সম্পর্কে কী বলেছেন?

হাদিসে এসেছে- হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

لاَ تَصُومُوا قَبْلَ رَمَضَانَ صُومُوا لِلرُّؤْيَةِ وَأَفْطِرُوا لِلرُّؤْيَةِ فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَابَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ

‘তোমরা রমজান শুরু হওয়ার আগেই রোজা রাখা শুরু করো না। চাঁদ দেখে রোজা শুরু কর এবং পরবর্তী চাঁদ দেখেই রোহা রাখা বন্ধ কর। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে আরো একদিন অপেক্ষা করে (শাবান মাস) ত্রিশ দিন পূরণ কর।’ (নাসাঈ : ২১৩০)

অন্য এক বর্ণনায় এসেছে, হজরত হুজায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে-

لاَ تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تَرَوُا الْهِلاَلَ قَبْلَهُ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثُمَّ صُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ قَبْلَهُ ‏

‘তোমরা রমজান মাসের চাঁদ না দেখার আগে কিংবা শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার আগে রমজানের রোজা পালন করবে না। এরপর তোমরা রমজানের রোজা পালন করতে থাকবে যতক্ষন পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখবে কিংবা তার আগেই রমজানের ত্রিশ দিন পূর্ণ হবে।’ (নাসাঈ ২১৩০)

তবে হ্যাঁ, ওই ব্যক্তি পারবে। যারা নির্ধারিত দিন রোজা রাখে। আর ঐ দিন যদি শাবান মাসের শেষ দিন হয়ে থাকে তবে এ ধরণের লোকের জন্য তা বৈধ। হাদিসে এসেছে-

لاَ تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلاَ يَوْمَيْنِ إِلاَّ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا فَلْيَصُمْهُ

‘চাঁদ না দেখেই রোজা রাখা শুরু করে তোমরা রমজানকে এক বা দু’দিন এগিয়ে নিয়ে এসো না। (অর্থাৎ এক বা দুইদিন আগে থেকেই রোজা রাখা শুরু করে দিও না)। তবে যে ব্যক্তি আগে থেকে নফল রোজা রাখতে অভ্যস্ত তার বিষয়টি ভিন্ন।’ (মুসলিম : ১০৮২)

রমজানের রোজা এক বা দুইদিন আগে থেকে রাখা শুরু করা প্রসঙ্গে হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। তবে যারা নিয়মিত সপ্তাহিক রোজা রাখেন, যদি তাদের সে রোজা দুই বা একদিন আগে পড়ে যায় তবে তা ভিন্ন কথা। এ সম্পর্কে একাধিক হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা রমজান মাস শুরু হওয়ার একদিন বা দুইদিন আগে থেকে রোজা পালন করো না। কিন্তু যে ব্যক্তি নির্দিষ্ট একদিনে সব সময় রোজা পালন করে থাকে, আর ঐ নির্দিষ্ট দিনটি যদি চাঁদ উঠার দিন (বা তার আগের দিন) হয় তাহলে সে ঐ দিন রোজা পালন করতে পারে।’ (মুসলিম ২৪০৯)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রমজানের একদিন কিংবা দুইদিন আগে তোমরা (নফল) রোজা পালন করো না, তবে যে আগে থেকেই এ সময়ের রোজায় অভ্যস্ত সে রোজা পালন করতে পারে।’ (মুসলিম ২৪০৮)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X