কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

‘শ্রীমা সারদাদেবী ও আধুনিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমা সারদাদেবী ও আধুনিকতা শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
শ্রীমা সারদাদেবী ও আধুনিকতা শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ) শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ‘শ্রীমা সারদাদেবী ও আধুনিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সাদেকা হালিম বলেন, শ্রীমা সারদাদেবী নবজীবন যোজনা করেছিলেন, তিনি মহৎ ছিলেন একই সঙ্গে প্রতিবাদ করতে জানতেন- এবিষয়গুলোই ছিল সারদাদেবীর আধুনিকতা। তিনি আত্মতৃপ্তির কথা বলতে গিয়ে আত্মত্যাগের কথা বলে গেছেন যদিও আত্মত্যাগ সামাজীকরনের বিষয়। আত্মত্যাগের মাধ্যমে নারীকে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে যেকারণে এ বিষয়টা নারী পুরুষ সবার মধ্যেই থাকা উচিত।

তিনি আরও বলেন, সারদাদেবী নারী শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি ইংরেজি ভাষার প্রতিও গুরুত্বারোপ করে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবসময় বাংলাকে আত্মস্থ করতে বলেন এবং একই সঙ্গে ইংরেজি ভাষাও শেখার কথা বলেন।

তিনি বলেন, হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো নিয়ে আমরা সারাদিন ভেদাভেদ করি যদিও বাংলাদেশের সংবিধানে সকলের সমতা ও ন্যায্যতার কথা বলা আছে। আমরা যেন রাষ্ট্রকে ধর্মের আকার দিয়ে না দেখি আর কাঠামোগুলো ধর্মীয় অনুশাসন দিয়ে প্রভাবিত না করি।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় দূতাবাস, ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার তানিয়া আমীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা দে।

আলোচনা শেষে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X