মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল ২ ভাইয়ের

পিরোজপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
পিরোজপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালের পাড়ে এ ঘটনা ঘটে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- এনাম হক (২০) ও নাদিম হক (২৪)। তারা ওই ইউনিয়নের আয়নাল হক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, শুক্রবার রাতে এনাম ও নাদিম কোচ দিয়ে মাছ ধরতে বের হন। রাতে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। তবে খালের পাড়ের জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে, নাদিম ও এমাম না জেনে সেখানে গেলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে এ বিষয়ে চেষ্টা করেও জমির মালিক রিপন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X