কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নামাজে সানা বাংলা উচ্চারণ অর্থসহ

নামাজে সানা বাংলা উচ্চারণ অর্থসহ
নামাজে সানা বাংলা উচ্চারণ অর্থসহ | ছবি : কালবেলা গ্রাফিক্স

নামাজ বেহেশতের চাবি। আল্লাহর কাছে উপস্থিত হওয়ার অন্যতম মাধ্যম এটি। নামাজের প্রতিটি অংশই মহান আল্লাহর প্রশংসা ও তাঁরই কাছে সাহায্য চাওয়ার আবেদনে ভরপুর।

সানা নামাজের ভেতরের একটি অংশ। আল্লাহু আকবর বলে তাকবিরে তাহরিমা বাঁধার পর প্রথম যে কাজটি করতে হয়, তা হলো- সানা পড়া। এ জন্য এটাকে শুরু করার দোয়া বলা হয়। এটিকে দোয়ায়ে ইসতিফতাহও বলা হয়।

কেননা এটি তাকবিরে তাহরিমার পর পড়তে হয়। এটি মহান আল্লাহতাআলার জন্য বান্দার পক্ষ থেকে মানপত্রও বটে।

আর এটি পুরো নামাজের প্রথম রাকাতে একবারই পড়তে হয়। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- আল্লাহর রাসুল (সা.) নামাজ শুরু করে (তাকবিরে তাহরিমার পর) বলতেন–

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالِىْ جَدُّكَ وَلَا اِلَهَ غَيْرُكَ

উচ্চারণ : সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআ-লা জাদ্দুকা, ওয়ালা ইলাহা গায়রুক।

অর্থ : হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে। আর তুমি ব্যতিত সত্যিকার কোনো মাবুদ নেই। (সহিহ বুখারি : ৮০৪)।

কেউ একা বা জামাতে নামাজ পড়ুক উভয় অবস্থায় সানা পড়া সুন্নত।

ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে সানা পড়তে পারে; তাতে কোনো অসুবিধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X