শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হজ করতে গিয়ে মারা গেলে তার বিধান কী?

হজ পালনরত অবস্থায় পবিত্র কাবার চারপাশে ধর্মপ্রাণ মুসলিমরা। ছবি : সংগৃহীত
হজ পালনরত অবস্থায় পবিত্র কাবার চারপাশে ধর্মপ্রাণ মুসলিমরা। ছবি : সংগৃহীত

ইসলামের স্তম্ভ পাঁচটি। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। জিবরাইল (আ.) কর্তৃক রাসুল (সা.)-এর কাছে প্রশ্ন করা হয়, ‘ইসলাম কী?’ রাসুল (সা.) ইরশাদ করেন, ইসলাম মানে এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা। (আবু দাউদ, হাদিস : ৪৬৯৫)

‘হজ’ কেবল সামর্থ্যবানদের ওপর ফরজ করা হয়েছে। হজ ফরজের পর আদায়ে দেরি করা ইসলামে নিন্দনীয় ও গুনাহের অন্তর্ভুক্ত।

এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘বায়তুল্লাহর হজ করার জন্য যে ব্যক্তির পথসম্বল আছে এবং বাহন ইত্যাদির ব্যয় বহনের সামর্থ্য আছে অথচ সে হজ সম্পাদন করে না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু যায়-আসে না।’ (তিরমিজি, হাদিস : ৮১২; বায়হাকি, হাদিস : ৩৬৯২) এ জন্য হজ ফরজ হওয়ার পর যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া উচিত। দেরি করলে হজযাত্রীর অসুস্থতা, সম্পদ কমে যাওয়া বা এ জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে।

হজ ফরজের পর কেউ অসুস্থ হয়ে পড়লে অন্যের মাধ্যমে বদলি হজ করানোর বিধান রয়েছে। তবে হজের সফরে গিয়ে কেউ কেউ ইন্তেকাল করেন।

এমন হজযাত্রীর হজের বিধান নিয়ে ইসলামি আইন ও ফেকাহ শাস্ত্রবিদরা বলেন, যদি হজ ফরজ হওয়ার পর সেই বছরেই হজ আদায় করতে গিয়ে ইন্তেকাল করেন হজযাত্রী তাহলে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে হবে না।

তবে যদি কারো ক্ষেত্রে এমন হয়ে থাকে যে, তার ওপর কয়েক বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি বিলম্বে হজ পালন করতে গেছেন। এবং সেই সফরে ইন্তেকাল করেছেন তাহলে তার পক্ষ থেকে বদলি হজ আদায় করাতে হবে। ফাতহুল কাদীর ২/৩২৭; আদ্দুররুল মুখতার ২/৬০৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১১

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১২

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৩

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৫

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৬

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৭

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৮

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৯

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

২০
X