কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে গুলিবিদ্ধ কাজল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মিয়া মো. কাজল। ছবি : সংগৃহীত
মিয়া মো. কাজল। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিয়া মো. কাজল জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, ‘আমরা আমাদের ভাই আবু সাঈদের কথা জানি। কিন্তু কাজল ভাইয়ের মতো এমন শত শত ভাইয়ের কথা আমরা এখনো জানি না। কাজল ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র। ঢাকার ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউটে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিয়ে হয়েছে মাত্র ১ বছর।

তিনি লিখেছেন, এনিভার্সারি উপলক্ষে যাত্রাবাড়ীতে আত্মীয়ের বাসায় গিয়েছিলেন কাজল ভাই। সেখানে থেকেও দেশের এ অবস্থায় সহধর্মিণীর কাছে অনুমতি চেয়েছিলেন সেখান থেকেই রাস্তায় বেরিয়ে পড়ার। প্রিয় সহধর্মিণী না করতে পারেননি। এরপর একা থাকা নিরস্ত্র কাজল ভাইকে পুলিশ নামক কোনো এক নরপশু সরাসরি মাথায় শুট করে। আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। এমন আরও ১০ জনের মতো ভাই রয়েছেন। কারো মাথার খুলি উড়ে গিয়েছে, কারো মগজ বের হয়ে গেছে। হাসপাতালে না গেলে কিংবা সরাসরি না দেখলে এই দৃশ্য আপনি কোনো দিন বুঝতে পারবেন না।

সারজিস আরও লিখেছেন, কাজল ভাইয়ের সহধর্মিণী আমাদের কাছে ২টি আবদার করেছেন, তা হলো- ১. আমরা সবাই যেন কাজল ভাইসহ সবার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাদের সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন। ২. যাত্রাবাড়ী থানার যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ফ্যাসিস্ট কাঠামোর যে খুনিদের নির্দেশে এসব হয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১০

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১১

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১২

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৬

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৭

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৮

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৯

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

২০
X