কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে একই সঙ্গে দুটি মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পরিবারের সদস্য ও পরিচিতজনদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগের জন্য অনেকেই একাধিক মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে একটি স্মার্টফোনে দুটি অ্যাকাউন্টের সব বার্তা সময়মতো দেখা যায় না। ফলে একই ফোনে মেসেঞ্জার ব্যবহার করা ঝামেলাপূর্ণ। তবে এসব ঝামেলা এড়িয়ে একই স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপের দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

স্মার্টফোনে একই সঙ্গে দুটি মেসেঞ্জার অ্যাকাউন্ট চালুর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করতে হবে। এরপর ডুয়াল মেসেঞ্জার অপশন নির্বাচন করে পরবর্তী পেজে থাকা মেসেঞ্জার আইকনের টগল চালু করতে হবে। টগলটি চালুর পর মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোডের বার্তা পপআপ আকারে দেখা যাবে।

এবার বার্তার নিচে ইনস্টল বাটনে ট্যাপ করলেই মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। কপি অ্যাপটিতে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করে মেসেঞ্জার ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, কপি হিসেবে ডাউনলোড হওয়া মেসেঞ্জার অ্যাপটি ফেসবুকেরই তৈরি। শুধু তাই নয়, এটি মেসেঞ্জার অ্যাপের হালকা বা লাইট সংস্করণও নয়। ফলে অ্যাপটি ব্যবহার করে মেসেঞ্জার অ্যাপের সব সুবিধাই পাওয়া যাবে। শুধু তাই নয়, মেসেঞ্জার ও মেসেঞ্জারের কপি অ্যাপ আলাদাভাবে চালু বা বন্ধের সুযোগ থাকায় ইচ্ছেমতো অ্যাকাউন্ট পরিবর্তন করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১০

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১১

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১২

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৩

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৬

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৭

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৮

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৯

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X