কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন নারীকে মেজর ডালিমের স্ত্রী দাবি

ছবিতে স্ত্রী মিলি রহমানের সঙ্গে মতিউর রহমান। ছবি : সংগৃহীত
ছবিতে স্ত্রী মিলি রহমানের সঙ্গে মতিউর রহমান। ছবি : সংগৃহীত

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।

সম্প্রতি দৈনিক ইত্তেফাক মেজর ডালিমের স্ত্রীর ছবি দাবিতে এক নারীর ছবি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছে।

তবে ডালিমের স্ত্রী দাবি করা নারীর ছবিটি সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটির টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী মেজর ডালিমের স্ত্রী নন বরং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের পুরোনো একটি ছবি মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ‘বীরের এ রক্তস্রোত, বাংলার ইকারুস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

ওই ছবির সঙ্গে মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচারিত ভিডিওর নারীর মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ছবির এই নারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।

উল্লেখ্য, আগেও একই রকম দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১০

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১১

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১২

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৩

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৪

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৫

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৬

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৭

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৮

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৯

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

২০
X