কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন : পিনাকী

পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

সব ধরনের ভাঙাভাঙি বন্ধ করার আহ্বান জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, যারাই ভাঙাভাঙি করতে যাবে তাদের প্রতিরোধ করবেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৩২ নাম্বারকে জয় বাংলা করার পরে আমাদের কোন এই মুহূর্তে রাজনৈতিক লক্ষ্যবস্তু নাই। বত্রিশ নাম্বারকে মাজার/মন্দির-এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না, জাস্ট ডাকেন সুপ্রিম আইকন/টোটেম অব ফ্যাসিস্ট/বাকশাল...ইত্যাদি’।

তিনি আরও লেখেন, প্রফেসর ইউনুস আহ্বান জানিয়েছেন এই সব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার। সব বন্ধ। যারাই ভাঙ্গাভাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন।

এর আগে ০৫ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এক ভিডিও বার্তা দেন পিনাকী। ভিডিও বার্তায় পিনাকী বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দিয়ে।

ভিডিও বার্তায় পিনাকী আরও বলেন, যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনার দলে দলে আসবেন ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাঁইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আঁতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন।

স্লোগানের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্রজনতার বিজয় নিশান ওড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাঈদ মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে। আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি ৩২ নম্বর থাকবে না। ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X