কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আয়নাঘর নিয়ে আজহারির স্ট্যাটাস

আয়নাঘর নিয়ে আজহারির স্ট্যাটাস
মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

সাবেক সরকার পতনের পর আলোচনায় আসে আয়নাঘর। দীর্ঘদিন ধরে অত্যাচার নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়ায় এ আয়নাঘর। এবার এ আয়নাঘর নিয়ে কথা বললেন তরুণ আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আজহারী বলেন, ‘আঁধারের আয়নাঘর আস্তাকুঁড় নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।’

এ ছাড়াও তিনি ফেসবুক পোস্টের কমেন্টে লিখেছেন, সুনান আত তিরমিজির ৬১৪ নম্বর হাদিসে বর্ণিত আছে রাসুল ﷺ বলেন— হে কা’ব ইবনু উজরা! আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের অনিষ্টতা থেকে তোমার জন্য আল্লাহ তা’আলার নিকট আশ্রয় প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের সান্নিধ্য লাভ করল তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনের সহায়তা করল, আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সঙ্গে আমারও কোনো সংস্রব নেই। এ ব্যক্তি কাওসার নামক হাউজের ধারে আমার কাছে আসতে পারবে না।

অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম-নির্যাতনের সহায়তা করল না, আমার সঙ্গে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এ ব্যক্তির সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার জানিয়েছেন সারা দেশে আট শতাধিক আয়নাঘর ছিল। এগুলো তদন্ত চলছে। এদিন বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন ড. ইউনূস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X