কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না : আসিফ মাহমুদ

আয়নাঘর পরিদর্শনে আসিফ। ছবি : সংগৃহীত
আয়নাঘর পরিদর্শনে আসিফ। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত না করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৬ ফেব্রুয়ারি) মাঝরাতে নিজের ফেসবুক প্রোফাইলে এই পোস্ট দেন তিনি। পোস্টে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচারের বিষয়ে হুঁশিয়ারি দেন আসিফ।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, ‘রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।’

তিনি আরও লিখেন, ‘এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।’

এর আগের স্ট্যাটাসে আসিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে লিখেন, ‘অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল!’

এই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টের ক্রিনশর্টও দেন। প্রধান উপদেষ্টার পোস্টে লেখা, মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি।

এই টুইটের জবাবে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক মাত্র ৫৮ মিনিটের মাথায় উত্তর দেন। ইলন মাস্ক লেখেন, ‘এটার জন্য মুখিয়ে আছি!’ (Looking forward to it!)।

আসিফের ফেসবুক স্ট্যাটাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১২

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৪

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৫

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৬

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৭

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৯

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

২০
X