কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের স্ট্যাটাস

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল গঠনের পদ্ধতি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক প্রফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নাগরিক কমিটির সবাইকে সঙ্গে নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত।

কালবেলার পাঠকদের জন্য আলী আহসান জুনায়েদের স্ট্যাটাসটি তুলে ধরা হলো -

প্রথম আলো আজ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে। এই নিউজে আমার নাম উল্লেখ করে ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ব্যাপারে কিছু বক্তব্য দেওয়া হয়েছে যা সত্য নয়।

প্রথমত, যে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্তই অঙ্কুর স্টেজে নানাবিধ অনিশ্চয়তার সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক কমিটিতেও তা হচ্ছে। এটা খারাপ চোখে দেখার কিছু নেই। আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্র ফেরাতে হলে সকলেরই এরকম দুর্গম পথ পাড়ি দিতে হবে; নতুন বাংলাদেশের তরুণরা সেই চ্যালেঞ্জসমূহই নেভিগেট করছে। তারই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রোপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে, সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি।

আমরা বলতে কারা? এখানে জানাকে থাকা জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সংগঠন থেকে আসা প্রতিনিধি, সাবেক পরিষদ, কওমি-হেফাজত অংশ, সাবেক শিবির, ইত্যাদি সবাই মিলে একসঙ্গে এই দাবি তুলেছি। জুলাইয়ের অভ্যুত্থানে তরুণ প্রজন্মের যারা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিল, কোন কোটারি প্রক্রিয়ায় তাদের বাদ না দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এই নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত বলে আমরা মনে করি। দুঃখজনকভাবে, বর্তমানে যেভাবে এই রাজনৈতিক দলের নেতৃত্ব গঠন হচ্ছে তা গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ হচ্ছে না। এক্ষেত্রে কে কোন পদে আছে সে সংক্রান্ত আলোচনা অবান্তর। বরং যোগ্য যে কেউ যেন তার পছন্দের পদে যেতে পারে এবং এই যোগ্যতার পরিমাপক কী সেটা নিয়েই আমরা আলোচনা করে আসছি। এই সমস্যাটা সমাধান করাই এখন আমাদের প্রধান ও মূল লক্ষ্য।

দ্বিতীয়ত, নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো নিয়ে (পত্রিকার ভাষায় ‘সুপার সিক্স’!) এক ধরনের বোঝাপড়া হয়েছে বলে প্রথম আলো যে নিউজ করেছে আমার তা জানা নেই। কিভাবে নতুন দলের নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে, সেই প্রক্রিয়া নিয়ে জাতীয় নাগরিক কমিটির মধ্যে কোন খোলামেলা আলোচনা হয়েছে বলেও আমার জানা নাই। আমি মনে করি, নাগরিক কমিটির সবাইকে সঙ্গে নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত। অন্যথায়, এই দল জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণ করা সব তরুণদের দল হয়ে উঠতে নিদারুণ ভাবে ব্যর্থ হবে যা বাংলাদেশের মানুষের জন্য দুঃখজনক হবে। পদপদবিসংক্রান্ত কোন ধরণের ‘সমঝোতা’ কোন পক্ষের মাঝে হয়নি, কারণ পদপদবি নিয়ে নেগোসিয়েশন করতে আমরা আগ্রহী না। ট্রান্সপারেন্সি এবং প্রোপার সিস্টেম ডেভেলপ করে যেন প্রকৃত নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করা যায়- সে সংক্রান্ত আলোচনায় আদতে ‘সমঝোতা’ করা সম্ভব নয়।

আমি পুনরায় বলছি, নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্ম সর্বদা কঠিন হয়, তবে এর অর্থ এই নয় যে এটা আশাব্যঞ্জক প্রক্রিয়া নয়। দেশের স্বার্থে আসুন, আমরা একে অপরের প্রতি আস্থা রাখি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X