মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সাক্ষী হোন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

আজ ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নাম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান হবে। তরুণের নতুন রাজনৈতিক দলের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানিয়েছে তারা।

এতে লেখা হয়েছে, ‘আজ বিকেল ৩টায়, মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে যোগ দিন। ইতিহাসের সাক্ষী হোন।’

উল্লেখ্য তরুণদের নতুন রাজনৈতিক দলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শীর্ষ পদে কারা থাকছেন তা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এই দলে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হচ্ছে নুসরাত তাবাসসুমকে ও সদস্যসচিবের পদ দেওয়া হচ্ছে আখতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পাচ্ছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্যসচিব : আরিফ সোহেল । পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি ১৫১ সদস্যের হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন। শীর্ষ দশ পদের তিন থেকে চারটিতে থাকছে নারী। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক নারীর অংশগ্রহণ থাকবে এই দলে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পোস্টে গতকাল বলা হয়, জুলাইয়ের সাহসী নারীদের আমরা হারাতে দেব না। নতুন রাজনৈতিক দলসহ অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের সামনের কাতারে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X