কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নারী দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলামের স্ট্যাটাস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘গত পনেরো বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম, খুন, অত্যাচারিত হয়েছে। অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।’

তিনি লেখেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়াই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটা নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশ আমাদের কাম‍্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিৎ।’

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই উল্লেখ করে মির্জা ফখরুল লেখেন, ‘একটি আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। আসুন আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ, এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি এবং এই লক্ষ‍্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব‍্যবস্থা সুসংহত করার জন‍্য আহবান জানাই।’

বিএনপি মহাসচিব লেখেন, আগামীকাল শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতিতে অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X