কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নারী দিবসে খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুল ফজলের স্ট্যাটাস

বেগম খালেদা জিয়ার সাথে মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
বেগম খালেদা জিয়ার সাথে মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ মন্তব্য তুলে ধরেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আন্তর্জাতিক নারী দিবসে, আমরা নারীদের দৃঢ়তা এবং নেতৃত্বের উদযাপন করি।

খালেদা জিয়ার সাথে আগের তোলা একটি ছবি শেয়ার করে মুশফিকুল ফজল লেখেন, বাংলাদেশেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় ঐক্যের লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তার আজীবন সংগ্রাম এবং এই সময়ে জাতিকে একত্রিত করার আহ্বান আমাদের নারীদের শক্তির কথা মনে করিয়ে দেয়।

সবশেষে মুশফিকুল ফজল আনসারী লেখেন, আমরা তার অবদানকে সম্মান করি এবং ন্যায়, সমতা ও স্বাধীনতার জন্য লড়াই করা সকল বঞ্চিত নারীদের সাথে সংহতি প্রকাশ করছি।

এর আগে, নারী দিবস উপলক্ষ্যে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই পোস্টে তিনিও তার মা বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা—তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত, যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।

‘আন্তর্জাতিক নারী দিবসে, আমি আবারও নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো, আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X