কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৫:১২ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

সিদ্দিকী নাজমুল আলম। ছবি : সংগৃহীত
সিদ্দিকী নাজমুল আলম। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, শেখ হাসিনা চার জনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে গেছে। এমনকি তারা নিজেদেরকে জাতীয় চার নেতার সঙ্গে তুলনা করা শুরু করে।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। এমনকি আওয়ামী লীগের পালাতক নেতাদের কার বউ ছেলেমেয়ে কোন দেশে কতো বছর যাবত থাকে এবং কিভাবে রাজকীয় জীবনযাপন করে তা প্রকাশ করে দেওয়ারও হুমকি দেন।

পোস্টে নাজমুল বলেন, ‘চার জনকে নেত্রী দায়িত্ব দিয়েছিলো পার্টির খোঁজখবর রাখার, পরবর্তীতে তারা হয়ে গেলো চার খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক‍্যাপ্টেন মনসুর আলী) সাথে নিজেদের তুলনা করা শুরু করলো। এবং সকল প্রকার অন‍্যায়ের সাথে জড়িত হলো।

সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ‍্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিলো। অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল দিতে পারেনি। সেসময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিলো তা না হলে পাছার চামড়া একটারও থাকতোনা।’

নাজমুল লেখেন, ‘আমাদের সাবেক নেতাদের বলে গেলো নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেলো অথচ একবারের জন‍্যও খবরও নিলোনা বল্লোওনা যে তোমরা চলে যাও। তার পরদিন তো সব শেষ।

এই ছিলো অবস্থা মুখ খুললে কিন্তু ল‍্যাংটা হয়ে যাবে একেকটা সুতরাং এতো ভাব চক্ষুগরম দেখায়েননা। কার বউ পোলাপান কোন দেশে কতো বছর যাবত কিভাবে রাজকীয় ভাবে থাকে কোন কিছুই অজানা নেই শুধু কর্মীরা জানেনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১০

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৩

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৬

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৭

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

২০
X