কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান কর্তৃক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও গেমের

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনার প্রেক্ষিতে, পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

তবে ফ্যাক্টচেকি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি সঠিক নয়। এটি একটি গেমের ভিডিও।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার কিংবা ভারত-পাকিস্তান সংঘাতের কোনো দৃশ্যের নয়, বরং ভিডিওটি আর্মা-৩ নামক একটি সিমুলেশন গেমের দৃশ্যের।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Milsim Merkava’ নামক ইউটিউব চ্যানেলে গত ৩১ মে প্রচারিত ‘ON TARGET! US Jevelin obliterated Russian Helicopter in Grozny! #Arma3’ শীর্ষক ক্যাপশনের ভিডিও পাওয়া যায়। যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন এবং বর্ণনায় #arma3 হ্যাশট্যাগ ছাড়াও, ক্যাপশন বর্ণনায়, #gameplay #military #simulation #ukrainewar #milsim হ্যাশট্যাগগুলো ব্যবহার করা হয়। এবং ডিসক্লেইমার হিসেবে বলা হয়, চ্যানেলটির সব ভিডিও Arma 3 সিমুলেশন গেমের অংশ! এগুলো বাস্তব ঘটনা নয়, বরং লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি! এই চ্যানেল কোনো প্রকার প্রোপাগান্ডার উদ্দেশ্যে তৈরি নয়!

আরও বলা হয়, এই ভিডিওটি ভার্চুয়াল গেম সিমুলেশন, কোনো বাস্তব সংবাদ নয়!

এ ছাড়া একই ইউটিউব চ্যানেলে গত ২৯ মার্চ ‘5 MINUTES AGO! RUSSIAN Big Stinger destroyed US Helicopter in Volgograd! #usarmy’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর ৩৪ সেকেন্ড থেকে ১ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত আলোচিত ভিডিও ফুটেজটির বিভিন্ন অ্যাঙ্গেলের দৃশ্য খুঁজে পাওয়া যায়।

ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইউটিউব চ্যানেলটিতে সব সময় এ ধরনের ভিডিওই আপলোড করা হয়।

চ্যানেলটির ডেসক্রিপশনেও বলা হয়, ‘এই চ্যানেলের সমস্ত ভিডিও Arma 3 গেমের সিমুলেশন গেমের অংশ বলে জানানো হয়। চ্যানেলের লেখক আন্তরিকভাবে যুদ্ধের বিরোধিতা করেন এবং সবার শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।’

উল্লেখ্য, আর্মা-৩ হলো একটি উন্মুক্ত বিশ্ব কৌশলগত শ্যুটার সিমুলেশন ভিডিও গেম।

রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে আর্মা-৩ নামক সিমুলেশন ভিডিও গেমের ভিডিও সংগ্রহ করে পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা ভিত্তিহীন ও মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X