কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পিএ-এপিএসরা দুর্বৃত্ত হতে পারেন, তবে উপদেষ্টারা ফেরেশতা’

আব্দুন নূর তুষার। ছবি : সংগৃহীত
আব্দুন নূর তুষার। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে।

এ ছাড়া এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও আতিক মোর্শেদ দাবি করে বলেছেন, এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে গেছেন। সেটিও অফিসিয়াল কাজে। আর স্ত্রীকে চাকরি পেয়েছেন নিজ মেধা ও যোগ্যতায়।

এর আগে আরও একাধিক উপদেষ্টার পিএ-পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এসব অভিযোগের বিষয়ে তদন্তকাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিএ-পিএসদের বিরুদ্ধে উঠা এসব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় চলছে আলোচনা-সমালোচনা।

এ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

শুক্রবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কিছু উপদেষ্টার ব‍্যক্তিগত পছন্দে নিয়োগকৃত পিএ ও এপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তারা তাহলে কোন যোগ‍্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন?’

তিনি আরও বলেন, ‘সততা কি প্রাথমিক বিষয় নয়? বুঝতেই পারছি, পৃথিবীতে অসংখ্য পিএ-এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে, তবে একজনও অসৎ উপদেষ্টা নেই। সকলেই ফেরেশতা। তারা শুধু এপিএস বাছতে ভুল করেন। বাকি সব ঠিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X