কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ১২০০ বস্তা চাল উদ্ধারের খবর প্রচার, কী বললেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত 
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সংগৃহীত 

সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিডিওর সঙ্গে ক্যাপশনে উল্লেখ করে লেখা হয়, ‘উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। পোস্টদাতা এ-ও দাবি করে বলেন যে এ সময় তার বাবাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশদের ঘুষ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন।

মঙ্গলবার (৩ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়টি নিয়ে খোলাসা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করে বলেছেন, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।

আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‌‘প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোন প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন।’

‘এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধ কারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে শ্লোগান দিচ্ছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসা বশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন।’

‌‘অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুঃখজনক ভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে। উক্ত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।’

এদিকে এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ঘর থেকে চাল উদ্ধার করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওর কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. জামাল হোসেনের ফেসবুক আইডিতে গত ২ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, আলোচিত ভিডিওর দাবির জব্দের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা তার বাবার কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া ১২০০ বস্তা নয়, আলোচিত ভিডিওর ঘটনায় ১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১০

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১২

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৩

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৪

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৫

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৬

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৯

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

২০
X