কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর সঙ্গে পুতিনের কি আসলেই সাক্ষাৎ হয়েছে?

নেহানিয়াহু ও পুতিন। ছবি : সংগৃহীত
নেহানিয়াহু ও পুতিন। ছবি : সংগৃহীত

ইরানের হামলার ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন এবং প্রেসিডেন্ট পুতিনের কাছে সহায়তা চেয়েছেন বলে একটি তথ্য সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। তবে এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের কাছে সহায়তা চেয়েছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া। একইসঙ্গে এসব পোস্টে ব্যবহৃত ছবিগুলো পুরোনো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর এক সফরের সময় তোলা। ওই সফরে তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এই ছবিটিকে ঘুরিয়ে বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ভুয়া দাবির সাথে জুড়ে প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ছবিটি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM-এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত “Abdullah bin Zayed meets Benjamin Netanyahu” শিরোনামের একটি প্রতিবেদনের অংশ।

রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, নেতানিয়াহু রাশিয়ায় গেছেন কিংবা পুতিনের কাছে সহায়তা চেয়েছেন- এমন কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা প্রতিবেদন প্রকাশ হয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X