কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু আপনারা হতাশ করছেন : বিন ইয়ামিন  

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পুরোনো ছবি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পুরোনো ছবি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আপনাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু হতাশ করছেন। এ রকম মনোভাব নিয়ে ক্ষমতা পর্যন্ত যেতে পারবেন তো!

শনিবার (১২ জুলাই) রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় এভাবে হুমকি দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাসহ তাদের কর্মীরা। ক্ষমতায় আসার আগেই যদি এ অবস্থা হয় ক্ষমতায় এলে কি করবেন ভাইয়েরা!’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনাই এত জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে ভয় দেখাতে পারেনি বরং এখন নিজেই নাই হয়ে গেছে- আপনারা আর কি করবেন।’

এর আগে, শনিবার (১২ জুলাই) মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা বিএনপি পতনের জন্য মাঠে নামিনি। আমরা কারও শত্রু নই। কিন্তু ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি সন্ত্রাস, ধর্ষণ আর খুনের রাজনীতি করে, তবে সে দায় দলকেই নিতে হবে।

তিনি বলেন, যদি বিএনপিতে কোনো ভালো ছেলে ঢুকে একসময় ধর্ষণকারী হিসেবে বের হয়, তাহলে সে দায় শুধু ব্যক্তির নয় সে দলকেও দায় নিতে হবে। নেতারা যদি চাঁদার ভাগ নেন, তাহলে খুন ও ধর্ষণের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারেন না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X