কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ

গুলশানে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবি করার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ঘুরে বেড়াচ্ছে।

তবে ফ্যাক্টচেক বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সংস্থাটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

এই ঘটনার পর একটি মহল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভিডিও প্রচার করে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজ হোক বা যাই হোক, ওরা তো আমাদেরই সন্তান। হ্যাঁ, গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না।’

বাংলাফ্যাক্টের যাচাইয়ে উঠে আসে, এই বক্তব্যের কোনো সত্যতা নেই এবং সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রেও এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি এবং এতে ডানপাশের নিচে ‘ভিও’ লেখা দেখা যায়। জানা যায়, এটি হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি টুল, যার মাধ্যমে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা সম্ভব। ভিডিওটিতে ইংরেজি সাবটাইটেলে বাক্য গঠন, ব্যাকরণ এবং বানানে একাধিক ভুল রয়েছে, যা ভিডিওটির অসত্যতা প্রমাণ করে।

গত ২৬ জুলাই রাজধানীর গুলশানে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। পরে উভয় সংগঠন থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X