কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও হাসপাতালে ভর্তি শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ অক্টোবর) এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া পেজে শায়খ আহমাদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

পোস্টে জানানো হয়, ‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইন-শা-আল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইন-শা-আল্লাহ।’

পোস্টে আরও জানানো হয়, ‘আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন- এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।’

এর আগে, গত ৩১ আগস্ট শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর কিছুদিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X