কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১১:৪৮ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের হাজার হাজার ভিডিও সরিয়ে নিল ‘এক্স’

সোশ্যাল মিডিয়া ‘এক্স’। ছবি : সংগৃহীত
সোশ্যাল মিডিয়া ‘এক্স’। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার হাজার হাজার ভিডিও সরিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)। পাশাপাশি তাদের শত শত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এক্সের প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ইয়াক্কারিনো।-রয়টার্স

মেসেজিং প্ল্যাটফর্ম এক্স থেকে এসব ভিডিওর মাধ্যমে যেন কোনো গুজব ছড়িয়ে না পড়ে, এ জন্য ইলন মাস্ককে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইউরোপীয় ইউনিয়ন ইন্ডাস্ট্রির প্রধান থেইরি ব্রেটন।

থেইরি ব্রেটন বলেন, এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন ইউরোপে বিভ্রান্তি ছড়াতে না পারে, এ জন্য এই প্ল্যাটফর্ম থেকে ভুয়া ভিডিও সরিয়ে নিতে হবে। তার এ ঘোষণার পরই এক্সের সিইও এ পদক্ষেপ গ্রহণ করেন।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ৮০টি ভিডিও কনটেন্ট সরিয়ে নিতে এক্স প্ল্যাটফর্মকে নোটিশ জারি করা হয়। এক্স প্ল্যাটফর্মকে আলটিমেটাম দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেও সতর্ক করেছেন থেইরি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। এসব হামলার ভিডিও প্রচার করে ফিলিস্তানের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X