কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত : জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে ৩ মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যাসহ যাবতীয় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে তারা জনবিচ্ছিন্ন। নির্বাচন বানচাল করতে তিন মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। এই তিন মাসের নাশকতায় অন্তত নয় জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। একশর বেশি যানবাহন পুড়েছে এবং রাষ্ট্রের শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বাস পোড়ানো, পুলিশ হত্যা, রেললাইন তুলে ফেলা, সড়ক অবরোধ কীভাবে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে! কতটা জনবিচ্ছিন্ন হলে নির্বাচন বয়কট করতে পারে এবং বিদেশি শক্তির কাছে ধরনা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে তারা? এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা বিএনপি-জামায়াতকে বর্জন করেছে।

আরেকটি পোস্টে ভোটের দিন চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার একটি ভিডিও আপলোড করে সজীব ওয়াজেদ বলেন, গণতন্ত্রকে রুখে দিতেই বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ভোটের দিনও। কিন্তু গণতন্ত্রকে রুখে দেওয়ার সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন তরুণ ভোটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X