কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : কালবেলা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে মেটা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনের দায়ে খামেনিকে ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের প্রতিষ্ঠানের নীতি বারবার লঙ্ঘনের জন্য আমরা এই অ্যাকাউন্টগুলো অপসারণ করেছি।

তবে মেটার ওই মুখপাত্র এক্ষেত্রে ইসরায়েল-হামাস যুদ্ধের কথা উল্লখ করেননি। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে চাপে রয়েছে মেটা। এ যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছেন খামেনি। যদিও এ যুদ্ধের নিজেদের সংশ্লিষ্টতার কখা অস্বীকার করেছে ইরান।

প্রতিবেদনে বলা হয়, হামাসকে সমর্থন দিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতেও সমর্থন জানিয়েছেন খামেনি।

দীর্ঘ সময় ধরে ইরানের ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনির ইনস্টাগ্রামে ৫০ লাখ ফলোয়ার ছিল।

উল্লেখ্য, ইরানে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ। তবে ভিপিএনের মতো বিকল্প ব্যবস্থার মাধ্যমে দেশটির নাগরিকরা এসব সামাজিকমাধ্যম ব্যবহার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X