কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছবির এই ছোট্ট শিশু এখন জনপ্রিয় ইসলামি আলোচক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছবির এই শিশুকে চেনা যায়। চট করে অনেকে হয়ত চিনতে পারেননি। বর্তমানে তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে পরিচিত করেছেন একজন ইসলামিক স্কলার্স হিসেবে। ২৬ জানুয়ারি ১৯৯০ সালে ঢাকার ডেমরাতেই তার জন্ম। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে।

ছোটবেলা থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাস করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন।

২০০৭ সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিসরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

২০১৪ সালের ২৯ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তিনি। তার দুটি কন্যাসন্তান রয়েছে।

এই স্কলারকে ফেসবুক ভেরিফায়েড পেজে ৫৫ লাখেরও বেশি মানুষ ফলো করেন। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ব্যাপারে বক্তব্য দিয়ে থাকেন।

সাম্প্রতিক শোবিজ ও ফেসবুকে ভাইরাল ব্যক্তি ছাড়াও মেধা ও ব্যক্তিত্বের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করে নিয়েছেন কিছু ধর্মীয় স্কলার। সোশ্যালে প্রবেশ করলে তাদের বিভিন্ন বক্তব্য শুনতে পাওয়া যায়। ছবির শিশুটিও তেমন একজন ধর্মীয় বক্তা।

হয়ত অনেকেই ধারণা করতে পেরেছেন ছবির বাম পাশের ছেলেটি সম্পর্কে। মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ইসলামিক-এ স্কলার মূলত ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলা ও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন এবং কুরআন-হাদিসবিষয়ক সহজ-সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে বাংলাদেশের মুসলিম তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা তার। প্রায়ই দেখা যায় তার মাহফিলে অন্যান্য ধর্মের মানুষ ইসলামে ধর্মান্তরিত হন।

এবার হয়ত সবাই চিনতে পেরেছেন, কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ছবির বাম পাশের ছেলেটি জনপ্রিয় আলেম, বিশিষ্ট ইসলামিক আলোচক ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X