কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন : মঞ্জু

এবি পার্টি’র উদ্যোগে মাসব্যাপী গণইফতারে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
এবি পার্টি’র উদ্যোগে মাসব্যাপী গণইফতারে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

রোজাদারদের জীবনযাত্রা সহজ করতে যানজট নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, রমজান শুরু আগেই আমরা সংবাদ সম্মেলন করে ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু যানজট নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।

মঙ্গলবার (০৪ মার্চ) রমজানে এবি পার্টি’র উদ্যোগে মাসব্যাপী গণইফতারের তৃতীয় দিনে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু উপস্থিত মেহনতী মানুষের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবে না। আমাদের মনে রাখতে হবে, যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায় না, আল্লাহ তায়ালাও তার ভাগ্য পরিবর্তন করেন না।

উপস্থিত সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে তিনি বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, এবি পার্টির এ গণইফতার একটি মহান উদ্যোগ, যা অসহায়-দুস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় এতে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বক্তব্য দেন। গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X