ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৪:০০ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের পরবর্তী অধিনায়ক কে?

হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত
হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় নিশ্চিত করেই এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। কয়েক ঘণ্টার ব্যবধানে একই সুর অধিনায়ক রোহিত শর্মার। ১৭ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দ্বিতীয় শিরোপা ভারতকে উপহার দিয়ে বিদায়ের ঘোষণা দেন রোহিত-কোহলিরা। এতেই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

টি-টোয়েন্টি সংস্করণে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপের শিরোপা জয়েও আছে তার বড় অবদান। ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলেও নেতৃত্বের বাজিমাত করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মুখ থেকে শিরোপা কেড়ে নেওয়ার পথে হেনরিক ক্লাসেনকে ফিরিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারতকে সামনের দিকে নেতৃত্ব দিতে দেখা যাবে পান্ডিয়াকে।

অবশ্যই পান্ডিয়া ছাড়াও ঋষভ পন্ত, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। যদিও নেতৃত্বের গুণাবলিতে হার্দিকের চেয়ে অনেক পিছিয়ে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত জিম্বাবুয়ে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান৷ যদিও সে সিরিজে রোহিত-কোহলিদের বিশ্রাম দেওয়ার কথা থাকলেও আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ারই ঘোষণা দিয়েছেন দুজনই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X