স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হার্দিকের আধিপত্য ভাঙলেন পাক তারকা, বিশ্বরেকর্ড অভিষেকের

হার্দিককে হটিয়ে শীর্ষে উঠলেন পাকিস্তানের সাইম আইয়ুব। ‍ছবি : সংগৃহীত
হার্দিককে হটিয়ে শীর্ষে উঠলেন পাকিস্তানের সাইম আইয়ুব। ‍ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থানটি নিজের দখলে রেখেছিলেন ভারতের হার্দিক পান্ডিয়া। অবশেষে সেই শীর্ষস্থান হারালেন তিনি। হার্দিককে হটিয়ে শীর্ষে উঠলেন পাকিস্তানের সাইম আইয়ুব। অন্যদিকে, অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের অভিষেক শর্মা।

এশিয়া কাপে ব্যাট হাতে বাজে সময় পার করেন সাইম আইয়ুব। তবে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। দারুণ বোলিং করে চার ধাপ উন্নতি করে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাইম। দুই নম্বরে নেমে গেছেন হার্দিক।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট, যা টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যাটসম্যানদের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯ পয়েন্ট)।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়ে গেছেন শীর্ষে। এশিয়া কাপে সাত উইকেট নেওয়ার পরও তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। ভারতের কুলদীপ যাদব নয় ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X