কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৫:০৪ এএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৫:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বিরাটের মেয়ের প্রশ্ন, বাবার কান্না মুছবে কে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে উল্লাস বিরাট কোহলির। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে উল্লাস বিরাট কোহলির। ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপ জেতার পরে আনন্দে কাঁদছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই কান্না দেখে বিরাট-পত্নী আনুষ্কা শর্মাকে প্রশ্ন করেন ছোট্ট মেয়ে ভামিকা। সেই প্রশ্নের জবাব দিয়েছেন অনুষ্কা।

শনিবার (২৯ জুন) রাতে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি সমাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আনুষ্কা একথা জানিয়েছেন।

বলিউড এই অভিনেত্রী লেখেন, টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।

বিশ্বকাপের মাঝে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে দেখা যায়নি তাকে। বিশ্বকাপ জেতার পরে বিরাটকে দেখা যায়, ফোনে কথা বলছেন। বোঝা যাচ্ছিল, স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিরাটের উচ্ছ্বাস দেখার মতো ছিল। এতদিন পরে বিশ্বকাপ জিতে উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না তিনি।

শনিবারের ম্যাচে ধৈর্য রেখে ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি। শেষ পর্যন্ত ওই ইনিংস ভারতকে বড় স্কোরে দাঁড় করিয়ে দেয়। ট্রফি জিতে কোহলি জানিয়ে দেন, দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X